নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল
এথেনা’স হাউস, শুরু থেকেই অর্থাৎ ২০০৪ সাল থেকে পারিবারিক বা দাম্পত্য সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য বিনামূল্যে সেবা দিয়ে আসছে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে। আমাদের আশ্রয়কেন্দ্রে রয়েছে নিরাপদ, সম্মানজনক পরিবেশ। যেখানে একজন নারী ও তার সন্তান সুস্থ বোধ করে, নিরাপদ, স্বাধীন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে।
আমাদের সম্পর্কে জানতে ও বিস্তারিত তথ্য পেতে আজই কল করুন।
এথেনা'স হাউস সম্পর্কে আরও কিছু তথ্য
প্রতিবছর প্রায় ১৫০ জন নারী ও শিশু আমাদের সেবা গ্রহণ করে। কমিউনিটি এবং দাতাদের সহায়তায় আমরা আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা দ্বিগুণ করেছি। এখন একসাথে ১৭–২৪ জনকে আশ্রয় দেওয়া সম্ভব। বর্তমানে এটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
সর্বোচ্চ ২ মাস থাকার সুযোগ
যাতে সময় নিয়ে সুস্থ হওয়া যায় এবং নিরাপদ ভবিষ্যতের পরিকল্পনা করার সামর্থ্য তৈরি হয়।
সর্বোচ্চ ১৭টি ভাষা।
যারা সমাজ ও সংস্কৃতিগত বৈচিত্র সচেতন, তেমন দক্ষ পেশাজীবী অনুবাদকদের মাধ্যমে বহুভাষিক সহযোগিতা।
আমাদের সেবা ও সহায়তা
এথেনা’স হাউস অবস্থানরত নারী ও শিশুদের জন্য বিশেষায়িত সেবা দেয়। একটি সমন্বিত সহায়তা ব্যবস্থা রয়েছে, যেটা এখানে থাকাকালীন তাৎক্ষণিক চাহিদা পূরণের পাশাপাশি স্বাবলম্বী হয়ে জীবনযাপন করার দক্ষতা অর্জন করতে প্রেরণা দেয়।
বিশেষ সেবা
- ব্যক্তিগত ও পারিবারিক কাউন্সেলিং
- নারী ও শিশু উভয়ের জন্য সহায়তা
- বিভিন্ন জায়গায় সঙ্গে যাওয়া ও পক্ষে কথা বলা (অ্যাডভোকেসি)
- আর্ট থেরাপি (চিকিৎসামূলক শিল্পচর্চা)
- সাপোর্ট গ্রুপে যোগদানের সুযোগ
- আইনসংক্রান্ত তথ্য প্রদানের ক্লিনিক
- আর্থিক সহায়তা
তথ্যমূলক সেশন ও কর্মশালা
- পারিবারিক সহিংসতা বিষয়ে সচেতনতা ও শিক্ষা
- আইনি ব্যবস্থা ও পুলিশি প্রক্রিয়া সম্পর্কে ধারণা
- অভিভাবকত্বের দক্ষতা ও সহায়তা
- কমিউনিটি রিসোর্স ও সহায়ক সেবা সম্পর্কিত তথ্য
সংস্কৃতি ও ভাষাগত অন্তর্ভুক্তি
দক্ষতার সাথে আমরা ১৭টি ভাষায় সেবা প্রদান করি। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ পেশাজীবী, সমাজকর্মী এবং সাংস্কৃতিক দোভাষীদের মাধ্যমে আমরা সবার জন্য সহায়তা নিশ্চিত করি। আমাদের সেবা সংস্কৃতি বৈচিত্র সংবেদনশীল এবং প্রতিটি ব্যক্তির পটভূমির প্রতি শ্রদ্ধা রেখে সঙ্গতিপূর্ণ ভাবে প্রণয়ন করা।
সব বিশ্বাস ও চাহিদার প্রতি সম্মান
এথেনা’স হাউস কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়। আমরা সব ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাসকে সম্মান করি এবং কিছু সীমাবদ্ধতার মধ্যে হলেও অনুসরণ করি। এখানে বসবাসকারীদের জন্য কানাডার ফুড গাইড অনুযায়ী সুষম ও পুষ্টিকর খাবার তৈরি করা হয়।
শিশুদের জন্য কার্যক্রম
এথেনা’স হাউস অবস্থানরত নারী ও শিশুদের জন্য বিশেষায়িত সেবা দেয়। একটি সমন্বিত সহায়তা ব্যবস্থা রয়েছে, যেটা এখানে থাকাকালীন তাৎক্ষণিক চাহিদা পূরণের পাশাপাশি স্বাবলম্বী হয়ে জীবনযাপন করার দক্ষতা অর্জন করতে সহায়তা করে।
পারিবারিক সেশন
মায়ের সাথে সন্তানদের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সেশনের ব্যবস্থা থাকে। তারা ঘরে কী অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, তা বোঝার সুযোগ পায় এবং পরস্পরের সাথে বোঝাপড়া ও সহমর্মিতা তৈরি হয়।
ড্রামা প্লে (নাটক খেলা)
খেলা হিসেবে নাটক, বিভিন্ন চরিত্রে অভিনয় করা, শিশুকে তার ভেতরের ভয়, দুঃখ ও আবেগ প্রকাশ করতে সাহায্য করে। নিরাপদ পরিবেশে তারা নিজেদের অনুভূতি বুঝতে, প্রকাশের পথে খুঁজে পেতে, এবং নির্দিষ্ট কিছু আবেগ প্রকাশ করতে শেখে।
আর্ট থেরাপি (শিল্পচর্চা)
শিশুরা রঙ, ছবি আঁকা ও সৃজনশীল কাজে অংশ নিয়ে তাদের ভেতরের আবেগ কাগজে ফুটিয়ে তুলতে পারে। এতে তারা একদিকে মানসিকভাবে হালকা হয়, অন্যদিকে নিজেদের চিন্তা, আবেগ প্রকাশ করার নতুন পথ খুঁজে পায়।
শিশুদের আর্ট থেরাপি প্রদর্শনী
সৃজনশীলতার মাধ্যমে অনুভূতি প্রকাশ।
১১ বছর বয়সী মেয়ের আঁকা ছবি
“একজন ১১ বছর বয়সী মেয়ে একটি ছবি এঁকেছিল। সে বলেছিল, যখন তার বাবা তার ও ভাইয়ের ওপর রেগে যেতেন, তখন তিনি আর বাবা থাকতেন না, বরং এক ভয়ংকর দানবে রূপ নিতেন। তার কাছে মনে হতো, বাবা এক বিশাল সাপের মতো দানবে পরিণত হয়েছেন, যে তাকে তাড়া করছে এবং খেয়ে ফেলতে চাইছে।
এই ভয় এত গভীর ছিল যে আশ্রয়কেন্দ্রে থাকাকালীনও সে প্রায়ই ঘুমাতে চাইত না। সে আরও বলেছিল, ঘরের ভেতর নিজেকে বন্দি মনে হতো, অথচ জানালার বাইরে অন্য শিশুদের খেলতে দেখে ভাবত, “আমি কেন তাদের মতো আনন্দ করতে পারি না?”
আমাদের আশ্রয়কেন্দ্র দিনরাত ২৪ ঘণ্টা খোলা, প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।
— ড. এমিলি রিচার্ডসন
আর্ট থেরাপিস্ট, এথেনা'স হাউস
আশ্রয়কেন্দ্রের পরবর্তী সহায়তা
এথেনা’স হাউসে ছোট শিশুদের থাকার ব্যবস্থা রয়েছে, যাতে মা ও সন্তানরা একসাথে নিরাপদ পরিবেশে থাকতে পারেন। আশ্রয়কাল শেষ হওয়ার পরও পরিবারগুলো মন্ট্রিয়ল ও লাভাল অফিসের মাধ্যমে ফলো-আপ সেবা পেতে থাকে। এতে তারা তাদের অগ্রগতি ধরে রাখতে পারে এবং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিতে পারে।
মন্ট্রিয়ল অফিস
- বহুভাষিক ব্যক্তিগত হস্তক্ষেপ সেবা
- ক্লায়েন্টদের জন্য আবাসন প্রোগ্রামে রেফারেল ও সহায়তা
- বহুভাষিক সাপোর্ট গ্রুপ
- বহুভাষিক আইনি ক্লিনিক, তথ্য ও অ্যাডভোকেসি
- পরিবার ও শিশুদের সেশন
সময়: সোমবার–শুক্রবার, সকাল ৯টা–বিকাল ৫টা
ফোন: (514) 274-8117
লাভাল অফিস
- বহুভাষিক ব্যক্তিগত হস্তক্ষেপ সেবা
- সিভি‑এর (Conjugal Violence) শিকারদের জন্য আবাসন সহায়তা
- বহুভাষিক সাপোর্ট গ্রুপ
- আইনি অ্যাডভোকেসি – বহুভাষিক আইনি ক্লিনিক
- ব্যক্তিগত ও পারিবারিক হস্তক্ষেপ
সময়: সোমবার–বৃহস্পতিবার, সকাল ৯:০০ – বিকাল ৫:০০
ফোন: (450) 688-6584
নিরাপত্তার কারণে আশ্রয়কেন্দ্রের ঠিকানা গোপন রাখা হয়। সহায়তার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।
তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন?
আপনি বা আপনার পরিচিত কেউ যদি পারিবারিক সহিংসতার শিকার হন, দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন।