সংকটের পরে বেঁচে ওঠার নিরাপদ পথচলা

আমাদের সেকেন্ড স্টেপ রিসোর্স সহিংসতার শিকার নারী ও তাদের সন্তানদের জন্য নিরাপদ আবাসন ও পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে, যাতে তারা স্বাধীন ও স্বাবলম্বী জীবনের দিকে এগিয়ে যেতে পারেন।

আমাদের লক্ষ্য

“জরুরি আশ্রয় ছাড়ার পর নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান খুঁজে পাওয়া।”

— মারিয়া কোকোরিস, সমন্বয়ক

১৯৯১ সাল থেকে শিল্ড অফ এথেনা কুইবেক এবং এর বাইরেও পারিবারিক ও দাম্পত্য সহিংসতার শিকার হাজারো নারী ও শিশুকে সহায়তা করে আসছে। আমাদের জরুরি আশ্রয়কেন্দ্র, সেকেন্ড স্টেপ রিসোর্স এবং কমিউনিটি-ভিত্তিক সেবার মাধ্যমে আমরা তাদেরকে সম্মান ও আস্থার সাথে নতুন জীবন গড়তে সক্ষমতা অর্জনে সহায়তা করে থাকি।

সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো, জরুরি আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার পর নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান পাওয়া, আর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা। আমাদের সেকেন্ড-স্টেপ রিসোর্স নারী ও তাদের সন্তানদের জন্য দীর্ঘমেয়াদি অস্থায়ী বাসস্থান প্রদান করে। এখানে তারা পান নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ, যাতে তারা ধীরে ধীরে স্বাধীন ও সহিংসতামুক্ত জীবনের পথে এগিয়ে যেতে পারেন। শুধু থাকার জায়গা নয়, আমরা দিচ্ছি সামাজিক ও মানসিক সহায়তা, ব্যক্তিগত সঙ্গ, আর প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত কর্মসূচি। এসব সেবা তাদের মানসিক আরোগ্য, আত্মনির্ভরতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়তা করে।

একটি শীর্ষস্থানীয় মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে শিল্ড অব এথেনা, কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা শুধু গণমাধ্যমে বিশেষজ্ঞ মতামত দিচ্ছি না, বরং প্রাদেশিক ও ফেডারেল সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে সহিংসতার শিকারদের জন্য সহায়তার ব্যবস্থা আরও শক্তিশালী হয় এবং সেকেন্ড-স্টেপ হাউজিং এর মতো গুরুত্বপূর্ণ সেবায় সহজে প্রবেশাধিকার পাওয়া যায়।

 “আমাদের শেল্টার, দ্য ওডিসি, নারীদের এবং তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ, স্বাগতপূর্ণ এবং সহায়ক পরিবেশ প্রদান করে যা সহযোগিতা, ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীনতাকে উৎসাহিত করে। প্রতিটি নারীই অনন্য, এবং আমরা এমন একটি নতুন জীবনযাপনের পরিবেশ প্রদান করি যা পুনরুজ্জীবিত হওয়া, নতুনভাবে শুরু করা এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত।”

— মারাহ রোমানুস, কোঅর্ডিনেটর

১৭টি সম্পূর্ণ সাজানো অ্যাপার্টমেন্ট

আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দৈনন্দিন জীবনের সব উপকরণসহ আরামদায়ক থাকার ব্যবস্থা।

নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান

আধুনিক নিরাপত্তা ব্যবস্থাসহ সুরক্ষিত পরিবেশ এবং আয়ের ভিত্তিতে সাশ্রয়ী ভাড়া।

heart patient

চলমান মানসিক-সামাজিক সহায়তা

নিরাময়, বিকাশ এবং স্বনির্ভরতা সহজতর করতে ধারাবাহিক হস্তক্ষেপ ও সামাজিক সেবা।

পূর্ণাঙ্গ সহায়তা সেবা

“অনেক নারী স্বাধীনভাবে বসবাসে অভ্যস্ত নন। আমাদের সেকেন্ড-স্টেপ হাউজিং প্রজেক্ট তাদের সেই যাত্রায় পাশে থাকবে।”

— বেটি পেট্রোপুলোস, ডিরেক্টর অব সোশ্যাল সার্ভিসেস

heart patient

ব্যক্তিগত কাউন্সেলিং

ট্রমা মোকাবিলা, দক্ষতা গঠন এবং ব্যক্তিগত নিরাময় পরিকল্পনা তৈরির জন্য এক‑অন‑এক সেশন।

সাপোর্ট গ্রুপ

গ্রুপ সেশন যেখানে বাসিন্দারা অভিজ্ঞতা ভাগ করে নিতে, কমিউনিটি গড়ে তুলতে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারেন।

প্যারেন্টিং সাপোর্ট

মায়েদের জন্য সহায়তা, যাতে তারা সন্তানের যত্ন, শিক্ষা ও মানসিক উন্নয়নের প্রয়োজন মেটাতে পারেন।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট

দক্ষতা উন্নয়ন এবং আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ক্যারিয়ার উন্নয়নে সহায়তা ও রেফারেল।

ফাইন্যান্সিয়াল লিটারেসি

দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা গড়ে তুলতে আর্থিক ব্যবস্থাপনায় সহায়তা ও রেফারেল।

আইনি সহায়তা

সিভি‑সম্পর্কিত বহুভাষিক আইনি তথ্য ও সহায়তা।

আমাদের সেকেন্ড-স্টেপ রিসোর্সকে সহায়তা করুন

আপনার সহায়তা সরাসরি নারী ও শিশুদের জীবনের পুনর্গঠনে কাজে আসবে। একসাথে আমরা তাদের জন্য স্বাধীনতা ও সুস্থতার নতুন পথ তৈরি করতে পারি।

অনুদান

আপনার অর্থনৈতিক সহায়তা, ছোট বা বড় যেকোনো পরিমাণ, আমাদের সেবা ও কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।

স্বেচ্ছাসেবক

আপনার সময় ও দক্ষতা ভাগ করে নিন, পরিবর্তন আনুন আমাদের ক্লায়েন্টদের জীবনে।

কর্পোরেট পার্টনারশিপ

একসাথে কাজ করি, গড়ে তুলি সহিংসতামুক্ত, স্বাবলম্বী ভবিষ্যৎ।

আপডেট থাকুন

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন এবং সেকেন্ড-স্টেপ রিসোর্সসহ আমাদের বিভিন্ন উদ্যোগের খবরাখবর নিয়মিতভাবে পান।