আউটরিচ ও প্রশিক্ষণ প্রোগ্রাম

শিল্ড অফ এথেনা, কমিউনিটি সদস্যদের তথ্য, জ্ঞান ও সহায়তার মাধ্যমে সচেতন করা যাতে তারা দাম্পত্য ও পারিবারিক সহিংসতার পরিস্থিতি বুঝতে পারে, প্রতিরোধ এবং সঠিকভাবে মোকাবিলা করতে পারে।

আমাদের লক্ষ্য

শিল্ড অব এথেনা-তে, কমিউনিটি আউটরিচ আমাদের অন্যতম মূল লক্ষ্য। আমরা নিয়মিত সচেতনতামূলক সেশন, প্রেজেন্টেশন ও প্রশিক্ষণ আয়োজন করি, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীরাও অংশ নেন। এর মাধ্যমে আমরা দাম্পত্য ও পারিবারিক সহিংসতা সম্পর্কে সচেতনতা তৈরি করি এবং আমাদের বহু-ভাষিক ও সংস্কৃতি-সংবেদনশীল সেবাগুলোর তথ্য শেয়ার করি।

আমাদের আউটরিচ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, মানুষকে শিক্ষা দেওয়া, কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা এবং ক্ষমতায়ন করা, যাতে সবাই সহিংসতার লক্ষণ চিনতে পারে এবং সহমর্মিতা ও সহায়তার মাধ্যমে সঠিকভাবে সাড়া দিতে পারে।

আমাদের প্রোগ্রাম

জনসচেতনতা

কমিউনিটি গ্রুপ, ধর্মীয় সংস্থা, স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য তথ্যভিত্তিক সেশন ও প্রেজেন্টেশন আয়োজন করি পারিবারিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে।

পেশাজীবী প্রশিক্ষণ

আমরা এমন পেশাজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করি, যারা তাদের কাজে পারিবারিক বা দাম্পত্য সহিংসতার শিকার নারীদের মুখোমুখি হতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেন, যাতে কার্যকরভাবে সাড়া দিতে এবং সহায়তা করতে পারেন।

আমাদের কাজ কেন গুরুত্বপূর্ণ

“যখন ভুক্তভোগীদের লজ্জা দেওয়া হয়, একা ফেলে রাখা হয় বা কোনো সহায়তা দেওয়া হয় না, তখন তারা অনেক বেশি সময় বিপজ্জনক পরিস্থিতিতে আবদ্ধ থাকে, যা তাদের নিজেদের এবং তাদের সন্তানদের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বিশ্বাস করি, সচেতনতা বাড়ানো এবং সামাজিক কলঙ্ক দূর করার মাধ্যমে একটি নিরাপদ ও সহায়ক নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে ভুক্তভোগীরা সহায়তা চাইতে সাহস পান এবং তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুঁজে পান।”

আসুন, আমরা একসাথে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে সবাই সচেতন, নিরাপদ এবং সহিংসতা প্রতিরোধে অংশ নেয়।

প্রতিরোধ

প্রাথমিক শিক্ষা এবং সচেতনতা সহিংসতা শুরু হওয়ার আগে প্রতিরোধ করতে সাহায্য করে।

হস্তক্ষেপ

প্রশিক্ষিত কমিউনিটি সতর্কতার চিহ্ন ও পরিস্থিতি চিহ্নিত করে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারে।

heart patient

সমর্থন

সচেতন কমিউনিটি মানেই শক্তিশালী নেটওয়ার্ক, যা ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।