অনুবাদ ও সাংস্কৃতিক মধ্যস্থতাকারী সেবা
শিল্ড অব এথেনা, সেবার সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে, ভাষাগত সহায়তা সেবা প্রকল্প, গর্বের সাথে উপস্থাপন করছে, যা মূলত দাম্পত্য সহিংসতা, পারিবারিক সহিংসতা ও সম্মান-ভিত্তিক সহিংসতার শিকার নারীদের জন্য চালু করা হয়েছে। আমাদের অঙ্গীকার হলো ভাষার বাধা ভেঙে প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা।
আমাদের ভাষাগত সহায়তা সেবা
আমরা বিশ্বাস করি, ভাষাগত সহায়তা নারীদের নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
আমাদের অনুবাদ সেবা শুধু নারীদের জন্য নয়, বাইরের প্রতিষ্ঠানগুলোকেও সহায়তা করে দাম্পত্য সহিংসতা শনাক্ত করতে। এই সেবা মন্ট্রিয়ল ও লাভাল অফিসে পাওয়া যাবে (এই সার্ভিসটির জন্য পেমেন্ট করতে হবে, যেহেতু এটি আমাদের সার্ভিসের বাইরে)।
এই সেবা পেতে ইমেইল করুন coordination@bouclierdathena.com অথবা ফোন করুন 514-274-8117।
সাংস্কৃতিক মধ্যস্থতাকারী
আমাদের সাংস্কৃতিক মধ্যস্থতাকারীরা শুধু ভাষাই নয়, প্রতিটি নারীর সংস্কৃতি ও প্রেক্ষাপটকেও বোঝেন, যা কার্যকর সহায়তা প্রদানে অত্যন্ত জরুরি। এর মাধ্যমে প্রতিটি নারীর নির্দিষ্ট চাহিদা পূরণে আমরা পাশে থাকি।
আমরা যেসব ভাষায় সহায়তা করি
আমাদের অনুবাদ সেবা পাওয়া যাবে নিম্নলিখিত ভাষায়:
আরবি
আর্মেনিয়ান
বাংলা
ইংরেজি
ফারসি
ফরাসি
গ্রিক
গুজরাটি
হিন্দি
ম্যান্ডারিন
পাঞ্জাবি
রুশ
স্প্যানিশ
তামিল
ইউক্রেনিয়ান
উর্দু
আমাদের অঙ্গীকার
আমাদের দল প্রতিটি নারীকে তার মাতৃভাষা নির্বিশেষে সমর্থন করতে নিবেদিত। আমরা সাংস্কৃতিক ও ভাষাগতভাবে সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যাতে ভুক্তভোগীরা তাদের প্রয়োজনীয় মনোযোগ এবং সহায়তা পায়।
ক্ষমতায়ন ও চক্র থেকে মুক্তি
আমরা প্রতিটি ক্ষেত্রে সহানুভূতি ও বোঝাপড়ার সাথে যোগাযোগ করি
ভাষাগত ও সাংস্কৃতিক সংবেদনশীলতা
আমরা বিভিন্ন সাংস্কৃতিক পটভূমিকে সম্মান করি এবং বুঝি এবং তাদের ভাষায় কথা বলি
গোপনীয়তা ও নিরাপত্তা
আমরা আমাদের সহায়তাপ্রাপ্ত সকল নারীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করি
“সহিংসতার শিকার নারীদের উন্নত সহায়তা নিশ্চিত করতে আমাদের পাশে থাকার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই।”
যোগাযোগ করুন
আমাদের অনুবাদ সেবা সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে মন্ট্রিয়ল বা লাভালে আমাদের অফিসগুলিতে যোগাযোগ করুন
মন্ট্রিয়ল অফিস
- (514) 274-8117
- coordination@bouclierdathena.com
- সোমবার – শুক্রবার: সকাল ৯টা – বিকেল ৫টা
লাভাল অফিস
- (450) 688-6584
- coordination@bouclierdathena.com
- সোমবার – শুক্রবার: সকাল ৯টা – বিকেল ৫টা